ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা শাখার অভিযানে দুই মাদক সেবীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশি মদ ও গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (২৭ আগস্ট) বেলা বারোটার দিকে এই অভিযান পরিচালনা করা হয় মথুরাপুর ইউনিয়নের স্কুল পাড়া ও পূর্বপাড়া এলাকায়। অভিযানে স্কুলপাড়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে জিলহজ শেখ (৪৫) কে গাজা ও পূর্ব পাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আলমগীর হোসেন (৩৫) কে দেশি মদসহ আটক করা হয়।
আটকৃতদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেক জনকে এক মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। পরে আটককৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)