• সমগ্র বাংলা

গোপালপুর থানায় যুবদল নেতাকে এসআইয়ের থাপ্পড়ের ঘটনায় এসআই ক্লোজড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেয়ার ঘটনায় অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবদল নেতা উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা যায়, নবগ্রাম উত্তর চরপাড়ার মৃত মান্নানের দুই ছেলে, মিঠু আকন্দ ও মিজু আকন্দের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে সোমবার সালিসি বৈঠকে বসে স্থানীয়রা। সালিসে মিঠু আকন্দ অনুপস্থিত থেকে মঙ্গলবার পুলিশ নিয়ে হাজির হন। এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় থানা থেকে ফোন করে যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থানায় যেতে বলা হয়। পরবর্তীতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের উপস্থিতিতে থানা ওসির রুমে বৈঠক বসে। সেখানে উত্তেজনার সৃষ্টি হলে যুবদল নেতা আমিনুল ও এসআই রাসেলকে রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়। এসময় যুবদল নেতা আমিনুল ইসলামের অভিযোগ, রুম থেকে বেরিয়ে আসার পর আরেকটি রুমে নিয়ে এসআই রাসেল তাকে সজোরে থাপ্পড় দেন। এতে তিনি আহত হয়েছেন এবং কানে শুনতে পাচ্ছেন না। তবে অভিযুক্ত এসআই রাসেল মিয়া ঘটনার অস্বীকার করেছেন। 

এ ব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত এসআই রাসেলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এসআই রাসলের সাথে আমরা কথা বলে ঘটনার বিস্তারিত জানবো। 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo