• সমগ্র বাংলা

র‌্যাব-১৩ এর অভিযানে নীলফামারী থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-১৩ এর অভিযানে নীলফামারী জেলার সদর থানা এলাকা থেকে ২৫ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎র‌্যাব জানায়, গত ২৫ আগস্ট রাতে র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সদর থানাধীন গাছবাড়ী সাকিনস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর মেইন গেইট সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট চলাকালে কামরুদ্দিন ওরফে কামু (৩৫) ও মজনু ইসলাম (৩৯) এর দেহ তল্লাশী করে তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২৫ বোতল বিদেশী মদ উদ্ধার ও একটি সিএনজি জব্দসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
‎
‎এ বিষয়ে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo