• খেলাধুলা

‎এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ হকি দল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারের শুরু হবে হকি এশিয়া কাপ। নিরাপত্তার শঙ্কা দেখিয়ে পাকিস্তান সিরিজ থেকে সরে দাঁড়ানোই এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। 

‎মঙ্গলবার (২৬ আগস্ট) সকালেই আসরটিতে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল। 

‎এই আসরকে সামনে রেখে ১৪ দিনের প্রস্তুতি নিতে পেরেছে বাংলাদেশ। তবে অল্প অনুশীলনেও এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আশাবাদী প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব।

‎তিনি বলেন, ছেলেরা শেষ ১৪ দিনে সর্বোচ্চ চেষ্টা করেছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই কিছু ভালো করতে পারবে।

‎আগামী বুধবার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দুই কোয়ার্টারের একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে কাজাখস্তানের বিপক্ষে। এশিয়া কাপে লাল-সবুজের দল পড়েছে পুল ‘বি’-তে। বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। 

‎১৯৮২ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের প্রতিটি আসরেই বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এবার এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি সোহানুর রহমান -পুষ্কর খিসারা। তবে তৃতীয় অবস্থানে থাকায় পাকিস্তানের অনুপস্থিতিতে জায়গা পেয়েছে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo