• সমগ্র বাংলা

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮ সেনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় টহল দলের ৮ সেনা সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে এ ঘটনা ঘটে।

‎মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আজ ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক।

‎তিনি জানান, এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৮ সেনা সদস্য আহত হন।

‎আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিপাহী মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছে বলেও জানান ওসি আতাউর রহমান।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo