• সমগ্র বাংলা

গলাচিপায় ফেয়ার কার্ড চাল ওজনে কম দেওয়ায় জিওপি ও বিএনপি দুই নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ফের  ফেয়ার প্রাইস কার্ডের ডিলার চাল ওজনে কম দেওয়ায় পানপট্টি ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব আবুল বশার ও  পানপট্টি ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা জ্যোৎস্না আক্তারকে সেনাবাহিনী আটক করে। পরে আটক দুই ডিলারকে  ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর টহল টিমের অভিযানে পানপট্টি ইউনিয়নের আবুল বশার ও জ্যোৎস্না  আক্তারকে ফেয়ার প্রাইজের চালে ওজনে কম দেওয়ায় গলাচিপা থানায় নিয়ে যান। পরে আটককৃতদের  তাদের নিজ নিজ ডিলার পয়েন্ট পানপট্টিতে নেওয়া হয়। ওই পয়েন্টে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়দের অভিযোগ, ডিলররা কার্ডধারীদের নির্ধারিত পরিমাণের চাল না দিয়ে কম দিচ্ছিলেন এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন।

এ বিষয়ে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ন্যায্যমূল্যের পণ্য সঠিকভাবে বিতরণ না করলে বা কোনো অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগেও গলাচিপা উপজেলার চিকনিকান্দি ও রতনদি তালতলী ইউনিয়ন দুই ডিলারকে অনিয়মের অভিযোগে গ্রেফতার করে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo