ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও একটি মাছ ধরার ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত দুইদিনে মোট ৩৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে সংগঠনটি।
ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে টেকনাফ ফেরার পথে শাহপরীর দ্বীপের পূর্ব-দক্ষিণে নাফ নদী ও সাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ট্রলারটির মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার আব্দুল মোনাফের ছেলে উমর ছিদ্দিক। ট্রলারটিতে ৭ জন মাঝিমাল্লা ছিলেন। ট্রলারের মাঝি এবাদুল্লাহ মোবাইল ফোনে খবর দেন যে, স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সদস্যরা তাঁদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ মিয়ানমারের ফাতংজা খালে নিয়ে যায়।
এ নিয়ে গত ২০ দিনে মোট ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। এর মধ্যে রোববার দুটি ট্রলারসহ ১৪ জেলে, শনিবার একটি ট্রলারসহ ১২ জেলে, ১২ আগস্ট ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলে ধরে নিয়ে যায় তারা।
গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২৪৪ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে আরাকান আর্মি।
এ প্রসঙ্গে জানতে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার ও টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সরকারি নম্বরে বারবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, গত কয়েকদিন ধরে আরাকান আর্মি নিয়মিতভাবে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। বিষয়টি উর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)