• সমগ্র বাংলা

সাতকানিয়ায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়ে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ নেই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই প্রথমে বাংলাদেশী। ধর্ম, বর্ণ ও গোত্রে ভিন্নতা থাকলেও আমাদের শরীরের রক্ত সবার লাল। তাই আমরা সকল নাগরিকের অধিকার সমুন্নত রেখে বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।”

 

তিনি সোমবার দুপুরে সাতকানিয়ার নলুয়া মরফলা বাজার এলাকার কালিবাড়ি মন্দির মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফয়েজ, ঢেমশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি সুনিল জলদাশ, ডা. মিলন কান্তি গুপ্ত ও সাবেক ইউপি সদস্য নির্মল কান্তি ঘোষ।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলাম, ইউনিয়ন সহ-সেক্রেটারি জালাল উদ্দিন, উপজেলা শ্রমিক নেতা মঞ্জুরুল আলম, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক ওমর ফারুক, মোহাম্মদ সৈয়দ, জসিম উদ্দিন ও সাদেক হোসাইন প্রমুখ।

 

ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভার শেষে জেলে সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত কয়েকজনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo