• খেলাধুলা

নির্বাচন হবে নাকি অ্যাডহক কমিটি, যা বললেন বিসিবি সভাপতি আমিনুল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী অক্টোবরের শুরুতেই। এর আগে আর ২ মাসও সময় নেই। ঠিক এই সময় এসে নির্বাচন নিয়ে তোরজোড় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। 

এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা বিসিবি থেকে আসেনি। বরং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার আলোচনাগুলোই করছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

এমন পরিস্থিতিতে অ্যাডহক কমিটি গঠনের শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। বিসিবি নির্বাচন যথাসময়ে হবে না, এমন প্রমাদও গুণছেন সংগঠকরা। এ বিষয়ে সংবাদ সম্মেলনও করেছে ঢাকা লিগের ৭৬টি ক্লাবের সংগঠকদের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’।

এ বিষয়ে প্রশ্নের মুখে বিসিবি সভাপতিও পড়েছেন। তবে সেসব শঙ্কা তিনি উড়িয়ে দিতে চাইলেন। বললেন, ‘ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর পরপর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে।’

তবে ক্রিকেটের বোর্ডে ক্রিকেট বাদ দিয়ে রাজনীতি নিয়েই আলাপ হচ্ছে বেশি। বিষয়টা নিয়েও যেন খানিকটা বিরক্তিই প্রকাশ করলেন বিসিবি সভাপতি আমিনুল। তিনি বলেন, ‘যারা পূর্ণ সদস্য আছে তাদের নির্বাচন নিয়ে কিন্তু আন্তর্জাতিক নিউজ হয় না। আমরাই সিরিয়াসলি নেই। আমরা এখন যারা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। সেটার জন্য যে আমাদের নির্বাচন কমিশন এবং আনুসাঙ্গিক কাজ সেগুলো দ্রুত জানতে পারবেন।’ 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo