• সমগ্র বাংলা

দিনাজপুরে নারীর লাশ উদ্ধার, ধর্ষন শেষে হত্যা বলে ধারনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের শহরতলীর গোসাইপুর শ্মশানঘাট এলাকায় আজ সোমবার সকালে ফাল্গুনী রায় নামে একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষন শেষে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

ফাল্গুনী রায় ( ৬২) জেলা সদরের উত্তর গোসাইপুর গ্রামের মৃত চাঁদ মোহনের স্ত্রী।

কোতোয়ালী থানার উপ পরিদর্শক নুর আলম সিদ্দিকী জানান, সকালে খবর পেয়ে শ্মশানঘাট এলাকায় ফাল্গুনী রায়ে লাশ উদ্ধার করেছেন তারা। লাশের পেটিকোট এবং ব্লাউজ কিছুটা বিবস্ত্র অবস্হায় ছিল। একারনে স্হানীয়রা কাপড় দিয়ে লাশের অংশ ঢেকে দিয়েছিল। লাশ উদ্ধারের আগে ১২ থেকে ১৩দিন আগে বাড়ী থেকে বাইরে গিয়ে নিখোজ ছিল সে।

সুরতহাল রিপোর্টে তেমন কিছু চোখে পড়েনি। তবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন তারা। মৃত্যুর কারন জানতে  ময়না তদন্তে দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। 

লাশের শরির কিছুটা বেআব্রু অবস্হায় থাকায় স্হানীয়রা ধারনা করছে ধর্ষন শেষে ফাল্গুনীকে হত্যা করেছে ধর্ষনকারিরা।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo