• খেলাধুলা

স্বরূপে ফিরলেন এমবাপ্পে-ভিনি, ‘পুঁচকে’ ওভিয়েদোকে উড়িয়ে দিল রিয়াল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ওসাসুনাকে হারাতে আগের ম্যাচে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। তবে এবার জাবি আলনসোর দল ছন্দে ফিরে এসেছে বেশ। গোলের খাতায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। আর তাতেই এবার লা লিগায় উঠে আসা রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়েছে দলটা। 

প্রায় পঁচিশ বছর পর লা লিগায় ফেরা ওভিয়েদোর জন্য রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেওয়া ছিল উৎসবের মতো। গ্যালারিতে অস্টুরিয়ান সমর্থকেরা পুরো ম্যাচে সরব ছিলেন। কিন্তু মাঠের লড়াইয়ে আলো ছড়ান সফরকারীদের এমবাপ্পে আর ভিনিসিয়ুস।

রিয়াল কোচ জাবি আলোনসো প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন আনেন। আগের ম্যাচে থাকা ভিনিসিয়ুস ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে বসিয়ে দেন তিনি। জায়গা পান রদ্রিগো গোয়েজ ও ইনজুরি কাটিয়ে ফেরা অধিনায়ক দানি কারভাহাল। তবে বেঞ্চ থেকে নেমে ভিনিসিয়ুস গোল আর অ্যাসিস্ট দিয়ে নিজের জাত চেনান।

রিয়ালের আর্জেন্টাইন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো প্রথমবারের মতো একাদশে সুযোগ পান। শুরুতে দারুণ ড্রিবলিং দেখান, রেফারির সিদ্ধান্ত এদিক ওদিক হলে পেনাল্টিও পেতে পারতেন তিনি।

২৩ মিনিটে ওভিয়েদোর জন্যও সুযোগ তৈরি হয়। লিয়েন্ডার ডেনডনকার চিপ শটে চেষ্টা করেন, তবে সহজেই বল ধরে ফেলেন কোর্তোয়া। কিছুক্ষণ পর রিয়ালের আরদা গুলেরের শটও দারুণভাবে বাঁচান স্বাগতিক গোলরক্ষক আরন এসকানদেল।

তবে ৩৭ মিনিটে গুলেরের পাস থেকে এমবাপ্পে গোল করেন। ওভিয়েদো খেলোয়াড়েরা এ সময় বল দখলের আগে চুয়ামেনির ফাউলের অভিযোগ তোলেন, কিন্তু রেফারি গোল বহাল রাখেন।

দ্বিতীয়ার্ধে এসকানদেলের একাধিক চমৎকার সেভে আরও একবার বেঁচে যায় ওভিয়েদো। ৮৩ মিনিটে ভিনিসিয়ুস বল কেড়ে নিয়ে এমবাপ্পেকে পাস দেন, সঙ্গে সঙ্গে গোল করেন ফরাসি তারকা। ইনজুরি টাইমে ভিনিসিয়ুস নিজেও গোল করে ব্যবধান ৩-০ করেন।

অন্য ম্যাচে ভিয়ারিয়াল ৫-০ গোলে হারায় জিরোনাকে। নতুন খেলোয়াড় তাজন বুকানান করেন হ্যাটট্রিক। রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে পিছিয়ে থেকেও ২-২ সমতা আনে এস্পানিওলের বিপক্ষে। আর ওসাসুনা ১-০ গোলে হারায় ভ্যালেন্সিয়াকে।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo