ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম(৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে আ.লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি'র ওসি বজলার রহমান।
পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো উলিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে জাহাঙ্গীর আলম সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)