প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক মাস বয়সি শিশু ইমন উদ্দিন রাইয়ানের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।
এ ঘটনায় শিশুর বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ আরও আটজন গুরুতর দগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।
দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে শিশু রাইয়ান মারা যান। পরে বিকেলে তার মরদেহ সিদ্ধিরগঞ্জে আনা হয়। মাগরিবের নামাজের পর জানাজা শেষে মিজমিজি কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত রাইয়ানের স্বজন ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)