ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের বেলোবাড়ি গ্রামের কৃতি সন্তান তারিকুল ইসলাম তাজকে দাউদপুর-বেলবাড়ী একতা সংঘ পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে পাঠাগার প্রাঙ্গনে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংবর্ধনা সম্মাননা হিসেবে তাজের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাঠাগারের প্রধান উদ্যোক্তা অত্র গ্রামের আরেক কৃতি সন্তান আমেরিকায় পিএইচডি অধ্যায়নরত রুয়েটের লেকচারার সজল আহম্মেদের দিকনির্দেশনায় এই সম্মাননা প্রদান করা হয়।
তাজ সম্প্রতি চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ে এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর শ্রেণীতে অসামান্য অবদানের জন্য সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছে। তাজ বর্তমানে বেইজিং-এর একটি এ্যারোস্পেস কোম্পানিতে এয়ারক্রাফট অ্যারোডাইনামিক ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। সে বিমানের নকশা, মনুষ্যবিহীন আকাশযান, বৈদ্যুতিক উল্লম্ব অবতরণ যান, এরোডাইনামিক্স এবং মেশিন লার্নিং বিষয়ে কাজ করছে।
অনুষ্ঠানে বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্মদের উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত বক্তারা অত্র গ্রামের এই দুই কৃতি সন্তান সজল আহম্মেদ ও তারিকুল ইসলাম তাজের সফলতা ও কৃতিত্বের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় খুব শীঘ্রই তাজের আকাশ ছোঁয়া স্বপ্ন নিজস্ব ডিজাইন করা প্লেন বিশ্বের আকাশে উড়তে দেখার স্বপ্ন দেখছেন এলাকাবাসী।
এসময় অধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক ব্যাংকার আবুল কালাম আজাদ, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন তোতা, তাজের বাবা বুলেট হোসেন, মেম্বার শাখাদুল ইসলাম, ফরহাদ আলী মন্ডল, তারেক পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)