• সমগ্র বাংলা

নৌকাসহ ১২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নৌকাসহ ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

‎শনিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎অপহৃত জেলেরা হলেন মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। আরেকজনের নাম জানা যায়নি। অপহৃত জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

‎নৌকার মালিক সোলতান আহমেদ জানান, তার নৌকায় ১২ জেলে সাগরে মাছ শিকার যায়। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা আবার ঘাটের উদ্দেশে রওনা করে। এ সময় আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।

‎টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমরা সবাই কাজ করছি, যাতে জেলেদের দ্রুত ফেরত আনা সক্ষম হয়।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo