• খেলাধুলা

ভারত সফরে কবে যাচ্ছেন মেসিরা, জানাল আর্জেন্টিনা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘোষণা করেছে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যাচ্ছে ভারতে। নভেম্বর মাসে কেরালায় একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

শনিবার ভোরে (বাংলাদেশ সময়) এক প্রেস বিজ্ঞপ্তিতে এএফএ এই খবর জানায়। তবে এখনো নিশ্চিত করা হয়নি কার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

এএফএ এক বিবৃতিতে জানায়, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে আর্জেন্টিনা ২০২৫ সালের বাকি সময়ে আরও দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অনুষ্ঠিত হবে ৬-১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রে (শহর ও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত নয়)। দ্বিতীয়টি হবে ১০-১৮ নভেম্বর, একটি ম্যাচ লুয়ান্ডা (অ্যাঙ্গোলা) এবং আরেকটি কেরালা (ভারত) — প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।’

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমানও বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মে মাসে আর্জেন্টিনার ভারতে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার সব বাধা কেটে গেছে। ফলে তিন মাসের মধ্যেই ভারত সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা শেষবার ভারত সফর করেছিল ২০১১ সালে। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে তারা খেলেছিল ভেনেজুয়েলার বিপক্ষে।

জাতীয় দলের সফরের পাশাপাশি লিওনেল মেসি ডিসেম্বর মাসে ব্যক্তিগতভাবেও ভারতে যাবেন। তিনি তিন দিনের ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া’ করবেন। সেই সফরে মেসি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি ভ্রমণ করবেন।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo