• সমগ্র বাংলা

কালীগঞ্জে ধর্মীয় নেতার সাথে বিএনপির মত বিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সকল মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইমাম-খতিব ও অধ্যক্ষদের সাথে মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন।

শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের দারুচ্ছুন্নাত এতিমখানা মাঠে এ মত বিনিয়য় সভার আয়োজন করেন স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। এতে প্রায় তিন শতাধীক স্থানীয় মসজিদ, মাদ্রাাসা ও এতিমখানার ইমাম-খতিব ও অধ্যক্ষ অংশগ্রহণ করেন।

সভায় ইমাম-খতিব ও অধ্যক্ষরা কালীগঞ্জের বিভিন্ন অসঙ্গতি ও সমস্যার কথা তুলে ধরেন।

 

সভায় ধর্মীয় নেতার উদ্দেশ্যে একেএম ফজলুল হক মিলন বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান শুধু নামাজ বা পাঠদানের জায়গা নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও এদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

 

তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

 

এ সময় কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফেরদৌস খান সালেহি, বিএনপি নেতা হুমায়ুুন কবির মাস্টার, সোলায়মান আলম, আশরাফি হাবিবুল্লাহ, খালেকুজ্জামান বাবলু, খায়রুল আহসান মিন্টু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, ফরিদ আহমেদ মৃধা, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo