• সমগ্র বাংলা

পাবনায় ডিবির বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাবনা সদর থানার দোগাছী ইউনিয়নের বুইনাপাড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায় পিপিএম, এসআই অসিত কুমার বসাক ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

এসময় একটি হলুদ-নীল রঙের ট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে ও চেসিসের গোপন চারটি খোপ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপর এক আসামির হেফাজতে থাকা দুটি প্লাস্টিক পাইপের ভেতর থেকে আরও ৬ কেজি গাঁজা পাওয়া যায়। মোট ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার সদর থানার দেওডোবা নেকারপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মো. রতন মিয়া (৩৬) ও পাবনা সদর থানার সাধুপাড়া জুটপট্টি এলাকার মো. কালু বিশ্বাসের ছেলে মো. আব্দুর রহমান (৩৬)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo