• সমগ্র বাংলা

শ্রীপুরে নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে লেগুনার ধাক্কায় নারী শ্রমিক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বহনকারী লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে   ঘটনাস্থলে  নমিতা রানী(২৫) নামের এক নারী শ্রমিকেট মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট)  সকালে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের মূলাইদ গ্রামের অটোস্পিনিং মিলস্ লি: এর সামনে এ দূর্ঘটনা ঘটে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ  দূর্ঘটনা কবলিত  পিকআপটি উদ্ধার করে। 

নিহত নমিতা রানী (২৫) রংপুর জেলার টেকের হাটের বদরগঞ্জ গ্রামের নলীতের মেয়ে। তিনি উপজেলার মূলাইদ গ্রামের আমিনুল মুন্সির বাড়িতে ভাড়া থেকে গাজীপুর সদর উপজেলার বানিয়ার চালা গ্রামের মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস্ লি: এ চাকুরী করতেন। 

নিহতের বড় বোন সমিতা রানী জানান, আমার বোন সকাল সাড়ে পাঁচটার দিকে কর্মস্থলে যেতে বের হন। কিছু সময় পড়ে তার দূঘটনার খবর পাই। দৌড়ে থানায় এসে তার মরদেহ দেখতে পাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই)  মো.আ. কুদ্দুছ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।  দূর্ঘটনা কবলিত লেগুনাটি উদ্ধার করা হয়। ওই লেগুনাটি শ্রমিক নিয়ে গাজীপুর সদরের মোশারফ কম্পোজিট টেক্সটাইলে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রন হাড়িয়ে  লেগুনাটি বিদ্যুতের খুঁটির সাথে থাক্কা লাগে। এতে লেগুনার সামনের দিক ধুমরে যায়। ঘটনাস্থলেই ওই  নারী শ্রমিকের মৃত্যু হয়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তি আইনগত  ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo