• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন, বিচার দাবি ভুক্তভোগী পরিবারের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মৌজায় কেনা জমি জবরদখলের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শ্রী সন্তোষ কর্মকার।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার কেনা প্রায় নয় শতক জমির মধ্যে ১ দশমিক ৬৫ শতক বিক্রি করলেও অবশিষ্ট অংশ প্রতিপক্ষ প্রায় এক বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। জমি ফেরত চাইতে গেলে তারা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ওই জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এ সময় ছোট ভাই সুমন কর্মকার এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তার মাথায় ২২টি সেলাই দিতে হয়। এ ঘটনার প্রমাণস্বরূপ চিকিৎসার কাগজপত্র ও ছবি রয়েছে বলেও দাবি করেন সন্তোষ কর্মকার।

তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৭ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক হয়। সালিশে সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষ তা মানেনি এবং এখনও জমি অবৈধভাবে দখল করে রেখেছে। ফলে তিনি একদিকে সম্পত্তি বঞ্চিত, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সন্তোষ কর্মকার অভিযোগ করেন, প্রতিপক্ষ সুফল কর্মকারের ছেলে সাধন কর্মকারের নেতৃত্বে বাঘু কর্মকার, নিতাই কর্মকার ও কৃষ্ণ কর্মকার নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

জমির সুনির্দিষ্ট বিবরণ দিয়ে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামকৃষ্ণপুর মৌজার খতিয়ান নং– ২৩৩২, ১৮৮৫ ও ১২২৮, দাগ নং– ৬০৮-এর জমির মালিক তিনি।

সাংবাদিক সম্মেলনে  উপস্থিত ছিলেন শ্রী সুমন কর্মকার, শ্রী জয়দেব কর্মকার এবং স্থানীয় আকরাম আলী।

তিনি এ ঘটনায় সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন ও ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo