• সমগ্র বাংলা

ফরিদপুরে শহীদুল ইসলাম বাবুলের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের সাজা বাতিল ও নি:শর্ত মুক্তির দাবিতে ফরিদপুর জেলা ও মহানগর কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জানান, স্বৈরাচারী সরকার মিথ্যা মামলায় শহিদুল ইসলাম বাবুলকে দণ্ডিত করেছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।   অনতি বিলম্বে তার সাজা বাতিল এবং নি:শর্ত মুক্তি দিতে হবে ।

ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাড. মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক আজম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি শহিদুল ইসলাম, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক বুলেট মেম্বার মো: সোহেব শেখ, মহানগর কৃষকদলের সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo