• সমগ্র বাংলা

উলিপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আব্দুল্লাহ তায়িফ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি।

‎মৃত আব্দুল্লাহ তায়িফ উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের জুলফিকার আজাদের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু তায়িফ। হঠাৎ শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বাড়ির পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  কোন অভিযোগ না থাকায়, মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo