• সমগ্র বাংলা

গোপালপুরে নদীতে ডুবে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে লোকনাথ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরান নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কয়েকজন শিশু মিলে বৈরান নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সবাই নদী থেকে উঠে এলেও রঞ্জিতের ছেলে লোকনাথ আর উঠে আসে না। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। পরে গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির নিথর দেহ নদী থেকে উদ্ধার করে।

গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খাদিমুজ্জামান বলেন,আমরা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় সন্তানের মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। শিশুটিকে একনজর দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে শত শত মানুষ ভিড় করছে তাদের বাড়িতে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo