ছবিঃ সিএনআই
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে এক সাধুর বাড়ি থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিন গত রাত ৩ টার দিকে উপজেলার কাওরাইদ বাজারের ওই সাধুর বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় কথিত সাধু বিপ্লবকে (৫৫) গ্রেফতার করা হয়। এসময় তার আস্থানা থেকে উদ্ধার করা হয় সাড়ে চার কেজি গাঁজা ও দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
কথিত বিপ্লব সাধু(৫৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের প্রয়াত নারায়ণ পাগলার ছেলে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে ওই সাধুকে আদালতে সোপর্দ করা হয়। কথিত বিপ্লব সাধু কাওরাইদের আলোচিত নয়ন হত্যা মামলার আসামি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথ বাহিনী কথিত বিপ্লব সাধুর বাড়িতে অভিযান চালায়। সেখানে তার ঘরের সিলিংয়ের ওপর থেকে পলিথিনে পেচানো তিনটি বান্ডিলে রাখা সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনী তার ঘর তল্লাশি করে দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। সাধুর বেশের আড়ালে বিপ্লব সাধু দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)