• সমগ্র বাংলা

লালমনিরহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা শ্রমিক দল কার্যালয় হতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাটের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে।
র‍্যালির শুরুতে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধনী বক্তব্য রাখেন,লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সহ বিএনপি নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,একটি দলের ওয়ার্ড পর্যায়ে দুইজনও লোক নেই ।তাই এখন তারা ভোট বাতিলের ষড়যন্ত্র করছে।আর একটি দল সারাদেশে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে।অথচ তারা এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা অবিলম্বে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন চাই। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অস্থিরতা তৈরি হবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo