• সমগ্র বাংলা

শ্রীপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে হাফেজের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিকে হ রিয়াদ ইসলাম (২৫) নামের এক কোরআনের হাফেজ  আত্নহত্যা করেছে।

সোমবার (১৮ আগস্ট)  তিনটার দিকে ঢাকা - ময়মনসিংহ রেল সড়কের ৩৩২/২ থেকে ৩৩২/৩ নম্বর পিলারের মাঝখানে গাড়ারণ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ ইসলাম  (২৫) নেত্রকোনা জেলা সদরের পাইগুড়া গ্রামের আ. ছাত্তারের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে ওই যুবক গাড়ারণ গ্রামে রেলসড়কের পাশে হাঁটা চলা করছিলো। পরে দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির মোহনগঞ্জ এক্সপ্রেস  ট্রেনটি কাছাকাছি এসে পড়লে ওই যুবক হঠাৎ করেই ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে। এতে ট্রেনের ধাক্কায়  ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ।

প্রতক্ষদর্শী আল আমীন জানান, আমি সাতখামাইর যাচ্ছিলাম। দূর থেকে ওই যুবক রেল সড়কের পাশে দাড়িয়ে ছিলো। ট্রেন আসতে দেখে সে রেললাইনের  আরো কাছে চলে যায়। তখন মনে হলো সে হয়তো ট্রেনের নিচে ঝাপ দিতে পারে। এরই মধ্যে ট্রেনটি খুব কাছে চলে আসে। তখন ওই যুবক ঝাপ দিয়ে ট্রেনের সামনে পড়লে ট্রেনের ধাক্কায় ঠিটকে পড়ে। 

রেলওয়ে প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত কিম্যান মো.  জাহাঙ্গীর  আলম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ দেখতে পাই। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাষ্টার শামিম উদ্দিন জানান, ওই স্থানে ট্রেনে নিচে পরে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo