• সমগ্র বাংলা

উলিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন, চাষিদের পুরস্কৃত করলেন ইউএনও

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ‘ প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে।
‎
‎সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে একটি র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এ সময় উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক হামিদুল ইসলাম প্রমুখ।
‎
‎বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান সরকার মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও উৎপাদন বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিয়েছে। সবাইকে দেশীয় মাছ চাষের আহবান জানানো হয়।
‎
‎অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo