• খেলাধুলা

দ্রুততম গোলের আরেক কীর্তিতে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বয়স এখন ৩৮। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও তার রেকর্ডের ক্ষুধা এতটুকু কমেনি। আজ (রোববার) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল আর অ্যাসিস্ট করেছেন মেসি। গোলটি তার ক্যারিয়ারের ৮৭৫তম।

সবচেয়ে কম বয়সে এবং কম ম্যাচ খেলে গোলের এই মাইলফলকে পৌঁছেছেন মেসি। তার এই কীর্তি এসেছে ৩৮ বছর ৫৪ দিন বয়সে এবং ১১১৬ ম্যাচ খেলার মাধ্যমে। অন্যদিকে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি রোনালদো যখন ওই মাইলফলক গড়েন, তখন তার ম্যাচসংখ্যা ১২০৬ এবং বয়স ছিল ৩৯ বছর ১২ দিন।

ক্যারিয়ারের গোলসংখ্যার দিকে দিয়ে অবশ্য এখনো বেস এগিয়ে আল নাসর ফরোয়ার্ড রোনালদো। তার গোলসংখ্যা এখন ৯৩৮টি। ৮৭৫ গোলের মাইলফলকে পৌঁছানো মেসি এখনো তার চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৩ গোল পিছিয়ে।

এদিকে ফ্লোরিডার ক্লাবটির হয়েই ইতোমধ্যে ৫৯টি গোল হয়েছে মেসির (রয়েছে ৩০ অ্যাসিস্টও)। যা এমএলএসের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।

মেসির কীর্তিতে ঠাঁসা ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে তার দল ইন্টার মিয়ামি।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo