• সমগ্র বাংলা

হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের অনিয়ম নিয়ে পিওর ভয়েসের সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী কতৃক হামলা চেষ্টা ও বিদ্যালয়টির শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত তদন্ত ও সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সামাজিক সংগঠন পিওর ভয়েস। সংগঠনটির সদস্যসচিব আইরিন জান্নাত শান্তা লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সংগঠনের সদস্য মুসলিমা জান্নাত, ফাতেমা জান্নাতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আইরিন জান্নাত শান্তা অভিযোগ করেন, গত দুই বছর ধরে হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান দিচ্ছে না। পরিচালনা কমিটির দায়িত্বশীল ভূমিকা না থাকার অভিযোগও করেন তিনি। বরং উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামানো হচ্ছে এবং আন্দোলন দীর্ঘায়িত করা হচ্ছে বলেও দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী সংগঠনের সদস্যরা বিদ্যালয়ের সঠিক তথ্য চাইলে প্রধান শিক্ষিকা রোকশানা বেগম তা দিতে অস্বীকৃতি জানান। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের উসকে দিয়ে সংগঠনের সদস্যদের ওপর হামলার নির্দেশ দেন বলেও অভিযোগ করা হয়। ওই সময় তাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে অপমান করা হলেও এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের বিরুদ্ধে পাঁচটি নির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করা হয়—১. রশিদ ছাড়া অর্থ আদায় ও ব্যক্তিগত নিয়ন্ত্রণ।, ২. প্রধান শিক্ষক নিয়োগে বৈধতা নিয়ে প্রশ্ন ও ভুয়া সনদ ব্যবহার, ৩. ক্ষমতার অপব্যবহারে আর্থিক অনিয়ম, ৪. শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন গ্রহণ, ৫. শিক্ষকদের মধ্যে বিভাজন ও বিভিন্ন অভিযোগ।

সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়—বিদ্যালয়ের সভাপতি, জেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দ্রুত তদন্ত করে এক সপ্তাহের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া পিওর ভয়েস দেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দুর্নীতি প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানায়।

 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo