• সমগ্র বাংলা

দিনাজপুরের বিজিবি র‌্যাবের পৃথক অভিযানে ৪ জন আটক, বিদেশি পিস্তল গুলি ভারতের তৈরি ইয়াবা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা সদরে আজ রবিবার ভোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল গুলিসহ ২ জন গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিরলে বিজিবির অভিযানে ভারতের তৈরি ইয়াবাসহ ২জন আটক হয়েছে।

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান  অভিযানের ধারাবাহিকতায় আজ ১৭ আগষ্ট রবিবার ভোর পৌনে ৫ টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের ১০নং কমলপুর ইউপির বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন উত্তর পার্শ্বে জনৈক আব্দুল জব্বারের দক্ষিন দূয়ারী বসত ঘরে গৃহকর্তার ছেলে মোরছালিনের শয়ন কক্ষে একটি তালাবদ্ধ ট্রাংকের তল্লাসি চালিয়ে ১টি অবৈধ বিদেশী পিস্তল এবং ১ টি ম্যাগাজিনে লোড করা অবস্হায় ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এসময় অভিযুক্ত মোসলেম (৩৫) এবং তার সহোদর মুরসালিন বাবু (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে আজ কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

অন্যদিকে বিজিবির ৪২ ব্যাটালিয়নের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার রাতে বিরলের কিশোরীগঞ্জ বিওপির টহল দলের সদস্যরা সীমান্তের পাকুড়া বাজার এলাকায় ( সীমান্ত পিলার ৩৩১/এমপি কাছে অভিযান চালিয়ে ভারতে তৈরি কিছু ইয়াবা ট্যাবলেট এবং গাজাসহ ২জন চোরাকারবারি আটক করেছে। 

আটক দুজন হলো পাকুড়ার মৃত শফি উদ্দিনের ছেলে জালাল উদ্দিন। তার ছেলে মাসুদ রানা।

আটক জনকে বিরল থানা পুলিশে হস্হান্তরসহ মামলা দিয়েছে বিজিবি।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo