• সমগ্র বাংলা

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে করাবন্দীদের সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: ঐতিহাসিক ২৪ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে স্মরণ করে রংপুরে রাজবন্দীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেল খেটে বের হয়েছেন তারা।অন্যায় ভাবে করাবন্দি ছিলেন বলে দাবি তাদের।

সকালে নগরীর শিল্পকলা একাডেমির হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সিটি কপোরেশনের কাউন্সিলর মকবুল হোসেন, সঞ্চালনা করেন অধ্যাপক দেলোয়ার হোসেন ও এনায়েত আলী রকি।

আলোচনা সভায় বক্তারা বলেন,২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য মাইলফলক।এদিন ছাত্র-জনতা স্বৈরাচার ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছিল।

সভায় আরও বক্তব্য রাখেন -মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু জাতীয় যুব সমিতির মহানগরের আহ্বায়ক ইউসুফ আহমেদ,সমন্বয়ক নাহিদ হাসান খন্দকার মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন,জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহা,যুগ্ম আহ্বায়ক আকাশ ইসমাইল হোসেন,জসিম, রাকিবুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, আজও গণঅভ্যুত্থানের চেতনা জিইয়ে রাখা জরুরি। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের রক্তের ঋণ শোধে গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo