• সমগ্র বাংলা

পাবনায় পিকনিকের নৌকা থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে পিকনিকে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে প্রাণ গেল বুরুজ হোসেন (৪১) নামের এক রাজমিস্ত্রির। 

শুক্রবার (১৪ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা এলাকায় গুমানী নদী থেকে বুরুজের লাশ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা। তিনি উপজেলার বোয়াইলমারী গ্রামের মৃত ইন্তাজ আলী প্রামানিকের ছেলে। 

 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বুরুজ হোসেন সমবয়সী ও এলাকার বেশকিছু মানুষসহ চলনবিল ভ্রমণ ও পিকনিকের উদ্দেশ্যে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বের হন। পিকনিক শেষে বাড়ি ফেরার সময় রাত ৯টার দিকে নৌকার গলুইয়ের সামনে বসে থাকা অবস্থায় গুমানী নদীতে হঠাৎই পড়ে যান বুরুজ। মূহূর্তেই তলিয়ে যায় সে। রাতের অন্ধকারে পানিতে পড়ে যাওয়া বুরুজকে নৌকায় থাকা লোকজন অনেক চেষ্টার পরেও তাকে খুঁজে পাননি। 

 

পরে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফায় গুমানী নদীতে চেষ্টায় বুরুজের লাশ উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, মৃত ব্যক্তির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo