ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : অষ্টম হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। গত ৯-১০ আগস্ট থাইল্যান্ডের পাতায়ার ইস্টার্ন ন্যাশনাল স্পোর্টস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২৭টি দেশের ৪ হাজারের বেশি প্রতিযোগীর সঙ্গে লড়াই করে মোট ৩৬টি পদক জয় করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এটি ছিল টি-১ (টিয়ার ১) র্যাংকিং টুর্নামেন্ট; যেখানে অংশ নেয় জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের শীর্ষ তায়কোয়ান্দো দলগুলো।
২৯ সদস্যের বাংলাদেশ দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা ও স্পোর্টসম্যানশিপের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ১২টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জ পদক জয় করে; যা বিদেশের মাটিতে দেশটির অন্যতম সেরা তায়কোয়ান্দো সাফল্য।
সবচেয়ে বেশি পদক জেতা ক্লাবের তালিকায় শীর্ষে রয়েছে বনানী তায়কোয়ান্দো ক্লাব। ক্লাবটি একাই জিতেছে ৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক। বিশেষ করে বয়সে ৬-৯ বছরের খুদে ‘টাইগার কাভস’রা এই সাফল্যের মূল কারিগর।
এবারের জাতীয় দলে এই ক্লাব ছাড়াও ডাইনামিক তায়কোয়ান্দো ক্লাব (মিরপুর-১০), চ্যাম্পিয়নস তায়কোয়ান্দো ক্লাব (ধানমন্ডি), বাংলাদেশ তায়কোয়ান্দো ট্রেনিং একাডেমি (উত্তরা) এবং তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট একাডেমির খেলোয়াড়েরা অংশ নেয়।
নিউজ ডেস্কঃ আসন্ন জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি স...
স্পোর্টস ডেস্ক : ঝড়-বৃষ্টির বাগড়া বড্ড ভুগিয়েছে। আজতেকা স্টে...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ধারাবাহিক আধিপত্য আরও একব...
স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...
স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

মন্তব্য (০)