প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় কোলের সন্তানসহ মা নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মা কোহিনুর বেগম (২৭) বিরামপুরের ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। তার ২ মাস বয়সি শিশু সন্তানের নাম রিশাদ কাইফ। তবে মোটর সাইকেল চালক গৃহকর্তা অক্ষত রয়েছে।
বিরামপুর থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সকাল ১১টা ২০ মিনিটে উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে চলন্ত মোটর সাইকেল থেকে রাস্তায় সন্তানসহ ছিটকে পড়েন মা কোহিনুর বেগম। এসময় মা সন্তানকে পৃষ্ট করে একটি ট্রাক দ্রুত ঘটনাস্হল থেকে সটকে পড়ে চালক। এতে দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে মা সন্তান। নিহতের পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ তুলে দেওয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)