• সমগ্র বাংলা

সিলেটের ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সিলেট প্রতিনিধিঃ সিলেটের ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুটকৃত মূল্যবান বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। রাতে ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট এলাকায় এ যৌথ অভিযানটি পরিচালিত হয়।

সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লক্ষ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ /২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৬ লক্ষ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা। অবৈধভাবে উত্তোলিত এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০নং ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো বলে জানা গেছে।

সাদা পাথর লুটপাট বন্ধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জস্থ র‍্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় আনুমানিক ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করেছে।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল)  এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত এসব বিপুল পরিমাণ পাথরের অনেকাংশ মেশিনে ক্রাশ করা হয়েছে। ৭টি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। তাদের মালিকপক্ষের তালিকা করা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo