• সমগ্র বাংলা

সুন্দরবনে হরিণের মাংস ও অবৈধ কাঁকড়াসহ ৮ শিকারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ সুন্দরবনের হারবারিয়া এলাকা থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস ও ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ ৮ জন হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় দিঘির খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় উদ্ধার করা হয় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা, হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, ৫ লিটার বিষ ও দুটি নৌকা।

আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে সুন্দরবন রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo