• সমগ্র বাংলা

দোহারে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে নিখোঁজের দুই দিন পর খাল থেকে মরিয়ম (৭) নামে এক মাদরাসার শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় শিশুটির বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু মরিয়ম উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকার মো. আদিল উদ্দিন বেপারি ও শাহিদা দম্পতির সন্তান।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১১ আগস্ট) মরিয়ম তার প্রতিবেশী আরেক শিশুর সাথে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। গোসল শেষে প্রতিবেশী শিশুটি বাড়িতে ফিরলেও মরিয়ম বাড়িতে ফিরেনি। পরে মরিয়মের মা মেয়েকে না পেয়ে বাড়ির পাশের পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন এবং দোহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এ ঘটনার দুই দিন পর বাড়ির পাশের খালের পানিতে ভাসমান অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।শিশু মরিয়মকে হারিয়ে তার মা পাগলপ্রায়। শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo