• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯ ও সাড়ে ৯ টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

সকাল ৯ টায় (নাসিক) ১ নং ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী একজন যুবকের মরদেহ পানিতে ভেসে উঠলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, সকাল সাড়ে ৯ টায় চিটাগাংরোডস্থ শিমরাইল মোড় এলাকায় গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পান তারা। পরবর্তীতে পুলিশকে জানানো হলে মরদেহ উদ্ধার করা হয়।

লাকি আক্তার (৩৫) শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, মৃত গৃহবধূ নিজ স্বামী রেখে স্বামী-স্ত্রী পরিচয়ে নিরব নামক আরেক প্রতিবেশীর বাসায় প্রায় ৬ মাস ধরে যাতায়াতের মধ্যে ছিল। মঙ্গলবার রাতে ফের নিরবের বাসায় আসলে এখানেই মরদেহ পাওয়া যায়। তাদের ধারণা স্বামী পরিচয় দেওয়া নিরব দ্বারা হত্যাকান্ড ঘটেছে।

মৃত লাকি আক্তারের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃত নারীর স্বামীর নাম রুবেল মিয়া। তিনি নিজ স্বামীর পরিবর্তে নিরব নামক আরেক যুবকের সঙ্গে থাকছিল। আমরা ওই নিরবের বাসা থেকে মরদেহটি উদ্ধার করেছি।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গৃহবধূ লাকি আক্তার নিরব নামক আরেক ব্যক্তির বাসায় ছিল। আশপাশের মানুষ জানিয়েছে এই নারী দীর্ঘ ৬-৮ ধরে নিরবের সঙ্গে পরকীয়া সম্পর্ক রেখে তার বাসায় যাতায়াত করতো। তার ধারাবাহিকতায় রাতেও এসেছিল। মরদেহ উদ্ধার হয়েছে তবে যে পরকীয়া প্রেমিক নিরবের বাসা থেকে মরদেহ পাওয়া গেছে সে পলাতক রয়েছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo