ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী গ্রামের একটি খাল থেকে ছয় বছর বয়সী ভারতীয় এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। পরিচয় শনাক্তের পর বিকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে লাশটি ভারতীয় কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গুড়িয়াটারী গ্রামের ধরলাপাড়ের বাসীন্দা আশিকুর রহমান পরাগের বাড়ির পাশের খালে শিশুটির লাশটি ভাসছিল। ধারণা করা হচ্ছে, সেটি ধরলা নদীর পানিতে ভারত থেকে ভেসে এসেছে।
শঙ্খদীপ ঘোষ নামের প্রথম শ্রেণি পড়ুয়া শিশুটি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট এলাকার বিশ্বদ্বীপ ঘোষ ওরফে বাবুয়ার ছেলে। গতকাল সকাল থেকে শিশুটি নিঁখোজ ছিল। এ বিষয়ে স্থানীয় থানায় শঙ্খদীপের বাবা জিডিও করেছিলেন। তাদের বাড়ির পাশে ধরলা নদী রয়েছে বলে জানা গেছে। শনাক্ত নিশ্চিত হওয়ার পর শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)