• খেলাধুলা

যেভাবে ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :   জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক পারফম্যান্সে ত্রিদেশীয় সিরিজ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। 

রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে রিজানের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে; প্রোটিয়াদের ২৩৬ রানে অলআউট করে ৩৩ রানের জয় সিরিজ নিশ্চিত করে টাইগার যুবারা। দলের জয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৯৫ রান করার পাশাপাশি বল হাতে ৮.৪ ওভারে ৫ উইকেট শিকার করেন রিজান হোসেন। 

জিম্বাবুয়ে সফরে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানে গুঁড়িয়ে দিয়ে ১২৮ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

এরপর সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭৪ রান করে ৯১ রানে জিতে টাইগার যুবারা। পঞ্চম ম্যাচে ১৭৫ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

ষষ্ঠ ম্যাচে জিম্বাবুয়েকে ৮৯ রানে গুঁড়িয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৪৭ রানে অলআউট করে ১২৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। 

আজ রোববার ফাইনাল ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন রিজান হোসেন। এই তরুণ ব্যাট হাতে করেন ১০ বাউন্ডরিতে দলীয় সর্বোচ্চ ৯৫ রান। আর বল হাতে শিকার করেন সর্বোচ্চ ৫ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকাকে ২৩৬ রানে গুঁড়িয়ে দিয়ে ৩৩ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo