• সমগ্র বাংলা

মেলান্দহে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন রোধে সাংবাদিক ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে জামালপুরের মেলান্দহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজামালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলার প্রতিনিধি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, মানবজমিনের প্রতিনিধি দিলরোবা ইয়াসমিন রুমা, ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, বাংলাদেশ টুডের প্রতিনধি মুসলিম ইবনে রবি, দৈনিক আমার দেশ-এর মেলান্দহ প্রতিনিধি জিল্লুর রহমান রতন প্রমুখ।
এ সময় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসাইন বকুল, প্রবীন সাংবাদিক মোতালেব মোল্লা, ভোরের আওয়াজের রবিউল ইসলাম, ভোরের কথার মাজহারুল ইসলাম, আমার বার্তার মুসা বিন নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা একটি ভয়াবহ ও ন্যাক্কারজনক ঘটনা, যা কোনোভাবেই স্বাধীন ও গণতান্ত্রিক দেশে মেনে নেয়া যায় না। এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি মুক্ত গণমাধ্যম ও গণতান্ত্রিক চর্চার ওপর সুস্পষ্ট আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

image

টেকনাফ পৌর বিএনপির কমিটি গঠিত : রাজ্জাক আহবায়ক, এনাম সদস্...

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...

image

মা‌নিকগ‌ঞ্জে গরম থেকে স্বস্তি পেতে গ্যাস কি‌নে বিস্ফোরণে ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া...

  • company_logo