• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও সদর হাসপাতালের আউটসোর্সিংয়ের ৩৫, জনর চাকরিচ্যুত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৫ জন কর্মচারী হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় পুনঃনিয়োগের দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন তারা।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে শহরের মানব কল্যাণ এ ‘বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও’ এর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন আউটসোর্সিং চাকরিচ্যুত কর্মীদের পক্ষে সন্দিপ কুমার রায়।।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২০-২১ অর্থবছর থেকে ওয়ার্ড বয়, ওটি বয়, সিকিউরিটি গার্ড, আয়া, বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী ও লিফট অপারেটর হিসেবে কর্মরত ৩৫ জন কর্মচারী করোনাকাল, ডেঙ্গু ও অন্যান্য দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে এসেছেন। কিন্তু হঠাৎ চলতি মাসের ৫ তারিখ থেকে হাজিরা খাতা ও ডিউটি রোস্টার থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। চাকরিচ্যুতির কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি।

তাদের অভিযোগ, কোনো তদন্ত বা কথা না শুনেই রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্ম থেকে বাদ দিয়েছে। নতুন নিয়োগে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায় নেওয়া হয়নি, বরং অযোগ্য ও নবাগতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া অনেকের বকেয়া বেতনও এখনো পরিশোধ করা হয়নি।

এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্টদের প্রতি বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান তারা।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo