• সমগ্র বাংলা

ইউএনও'র উদ্যোগে চাটমোহর-কাছিকাটা আঞ্চলিক মহাসড়ক সাময়িক সংস্কার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর-কাছিকাটা আঞ্চলিক মহাসড়ক সাময়িকভাবে সংস্কার করা হয়েছে। ইউএনও'র উদ্যোগে চাটমোহর-কাছিকাটা আঞ্চলিক মহাসড়ক সাময়িক সংস্কার করা হয়।

শুক্রবার (৮ আগষ্ট) পৌরসভার দোলং এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাটি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাছের চৌধুরীর দৃষ্টিগোচর হলে তিনি সাময়িকভাবে রাস্তাটির সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেন। 

তিনি বলেন, গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায়। সেই প্রেক্ষিতে দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে সেটি সাময়িকভাবে সংস্কার করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি শীঘ্রই এর স্থায়ী সমাধান হবে। 

উল্লেখ্য, চাটমোহর টু কাছিকাটা আঞ্চলিক এই মহাসড়কে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। এই রাস্তা নাটোর, সিরাজগঞ্জ ও উত্তরবঙ্গের সকল জেলার সংগে যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে ব্যবহিত হচ্ছে। 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo