• সমগ্র বাংলা

মানব সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও সম্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি, মহম্মদপুর, মাগুরার আয়োজনে “মানব সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও পল্লী চিকিৎসক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মহম্মদপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক মোঃ আলী আশরাফ। সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি, মহম্মদপুর শাখার সভাপতি মোঃ রাজিবুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সোহাইল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের পক্ষ থেকে জাকারিয়া শিমুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, সমন্বয়ক খুলনা বিভাগ ও সভাপতি, যশোর জেলা শাখা এবং মোঃ সেলিম, সহ-সমন্বয়ক খুলনা বিভাগ ও সাধারণ সম্পাদক, যশোর জেলা শাখা, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট শিল্পপতি ডা. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গ্রুপ পরিবার, মানবসেবায় পল্লী চিকিৎসকদের অবদান তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “পল্লী চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল ভরসা। তাঁদের দক্ষতা বৃদ্ধি ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জনস্বাস্থ্যের মানোন্নয়নে বড় ভূমিকা রাখা সম্ভব।”

সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ রাজিবুল ইসলাম উপস্থিত সকল অতিথি, চিকিৎসক, সাংবাদিক ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo