• খেলাধুলা

ফাইনালের আগে জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ হারারের মাঠে ফাইনালের আগমুহূর্তে দুর্দান্ত ফর্মের প্রমাণ রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব ত্রিদেশীয় সিরিজের শেষ লিগ ম্যাচে শুক্রবার (৮ জুলাই) স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে যুবা টাইগাররা। আগামী রোববার (১০ আগস্ট) ফাইনালে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। 

‎প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ২৮৪ রান। ওপেনার রিফাত বেগ খেলেন ৭৮ বলে ১০ চার ও এক ছক্কায় ৭৭ রানের ইনিংস। তাকে ভালো সাপোর্ট দেন ফরিদ হাসান (৩৮), মো. আবদুল্লাহ (৩৭), আজিজুল হাকিম তামিম (৩৪), ফারজান হোসেন (৩৪) ও রিজান হোসেন (৩০)।

‎১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশের বোলিং তোপে ধসে পড়ে। ৬৪ রান তুলতেই তারা হারায় ৫ উইকেট। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন বেনি জুজে (৪৭) ও মাইকেল ব্লিগনট (৩০), তবে তা দলকে বাঁচাতে যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ১২৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।

‎বাংলাদেশের হয়ে আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেন নেন ৩টি করে উইকেট, শাহরিয়ার আল-আমিন শিকার করেন ২টি উইকেট। এই জয়ে লিগ পর্ব শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দুর্দান্তভাবে, ফাইনালে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে।

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo