ছবিঃ সিএনআই
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ডেভিল হান্ট অভিযানে বেতাগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান
৭ই আগস্ট বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় উপজেলায় ডেভিল হান্ট অভিযান পরিচালনার সময় ৩ নং বেতাগী সানকিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ানের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অসিম মেলকারকে গ্রেফতার করা হয় ।
থানা সূত্র জানায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। ঘটনায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগীর সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জন নাম উল্লেখ করে এবং ৪০–৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দশমিনা থানায় মামলা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে দুপুরে গ্রেপ্তার করা হয়। বিকেল ৪ টায় আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।’
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...
কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মাদক ব্যবসা...

মন্তব্য (০)