• সমগ্র বাংলা

লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির সহায়তা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে তিস্তা এলাকার বন্যা কবলিত ৫শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে লালমনিরহাট জেলা বিএনপি।
শুক্রবার সকালে তিস্তা নদীবেষ্টিত খুনিয়াগাছ ইউনিয়নের ৫শতাধিক বন্যার্তদের মাঝে চাল,ডাল,তেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এ সময় তিনি বলেন,তিস্তা এক সময় মায়ের মতো ছিল।স্নেহ, মমতা দিয়ে আগলে রাখত।কিন্তু বর্তমানে তিস্তা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। অসময়ে বন্যা,নদী ভাঙ্গন দেখা দেয়। ফলে অনেক মানুষ বসতভিটা, জমি হারিয়ে এখন নিঃস্ব । তারা কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে কেউ জানেনা।আসলেই তিস্তা পাড়ের মানুষ এখন আর ত্রাণ চায় না। ত্রাণ নেয়া সম্মানের বিষয় নয়।
তাদের দাবি সঠিক পরিকল্পনা নিয়ে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন আগামী নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তিস্তাবাসীর ভাগ্যেন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নানামুখী উন্নয়নমূলক কাজ করবে। যাতে এলাকার মানুষের অভাব অনটন,দারিদ্রতা দূর হয়। সচ্ছলতা ফিরে আসে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,ফারুক আহমেদ সিদ্দিকী,আফজাল হোসেন,সাহেদুল ইসলাম সাজু পাটোয়ারী সহ স্থানীয়রা।

মন্তব্য (০)





image

টেকনাফ পৌর বিএনপির কমিটি গঠিত : রাজ্জাক আহবায়ক, এনাম সদস্...

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...

image

মা‌নিকগ‌ঞ্জে গরম থেকে স্বস্তি পেতে গ্যাস কি‌নে বিস্ফোরণে ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া...

image

মাদক ব্যবসার প্রতিবাদে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ, গ্র...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মাদক ব্যবসা...

image

তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে মেগাসান মেডিক...

পাবনা প্রতিনিধি : ‎তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্র...

image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

  • company_logo