ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাশ চন্দ্র মুখার্জী সহ খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। লটারিতে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ১১২ জন ডিলার প্রত্যাশী অংশগ্রহন করেন। এরমধ্যে ২৪ জন নিয়োগ পেয়েছেন।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)