• খেলাধুলা

সাগরিকা-মুনকির গোলে লাওসকে হারাল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে লাওসকে ৩-১ গোলে হারিয়েছে আফঈদারা। ম্যাচে জোড়া গোল করেছেন সাগরিকা।

শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের প্রথম ২০ মিনিটেই দুটি সহজ সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি মেয়েরা। তবে ৩৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। শান্তি মার্ডির কর্নার থেকে হেডে জালের ঠিকানা খুঁজে নেন মোসাম্মত সাগরিকা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ হয় ৫৮ মিনিটে। তৃষ্ণার থ্রু পাস থেকে কোনাকুনি শটে গোল করেন মুনকি আক্তার। এরপর লাওস কিছুটা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশ রক্ষণভাগ ছিল দৃঢ়। ৮৭ মিনিটে এক গোল পরিশোধ করে লাওস। তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডলকে পরাস্ত করেন লাওসের ফরোয়ার্ড আন্না কিউ অনসি। যোগ হওয়া সময়ে সাগরিকার দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে সাগরিকারা।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo