• সমগ্র বাংলা

সাতকানিয়ায় পারিবারিক বিরোধে হামলার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে আবুল বশর (৪৫) ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাষ্টারহাট এলাকায় মৃত ওয়াহেদ বকসুর বাড়িতে।

ভুক্তভোগী আবুল বশর বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তার ভাই আবুল কাশেম, জাগির হোসেন, ভাবি হোসনে আরা বেগম, ভাতিজি রিজা আক্তার, ভাতিজা জিহাদ হোসেন এবং মো. রাশেদকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ধারালো ছুরি ও লোহার রডসহ অস্ত্রশস্ত্র নিয়ে বিবাদীরা ঘরে প্রবেশ করে আবুল বশরকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার স্ত্রী ও সন্তানরাও হামলার শিকার হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘরে ভাঙচুর চালায়।

আবুল বশর দাবি করেন, পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সাথে বিরোধ চলে আসছে। তারা প্রায়ই ঝগড়া-বিবাদে লিপ্ত হয়ে হুমকি-ধমকি দিচ্ছে এবং বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা করছে। এমনকি তার মেয়ের বিবাহ ভেঙে দেওয়ার জন্যও ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ভাইদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এর জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, “আবুল বশর আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আসলে সে আমাদের ওপর হামলা চালিয়েছে।”

এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ঈশ্বরদীতে মেগাসান মেডিক...

পাবনা প্রতিনিধি : ‎তুরস্ক ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্র...

image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

  • company_logo